ময়মনসিংহ মেইল

ফেমিলি কার্ডের কথা বলে টাকা আদায়, এনসিপি নেত্রী গ্রেপ্তার

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-09 16:45:37 · স্টাফ রিপোর্টার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নেত্রকোনায় সাদিয়া ইসলাম (২৩) নামের এক রাজনৈতিক নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের কুড়পাড় এলাকা থেকে স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এরপর ভুক্তভোগীর দায়ের করা মামলায় আজ বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।গ্রেপ্তার সাদিয়া ইসলাম সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং নেত্রকোনা সরকারি কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পরিবার নিয়ে তিনি পৌর শহরের কুড়পাড় এলাকায় বসবাস করতেন।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে সাদিয়া এলাকার বেশ কয়েকজনের কাছ থেকে জনপ্রতি তিন হাজার টাকা করে সংগ্রহ করেন। মঙ্গলবার বিকেলে কুড়পাড় এলাকায় তিনি আরও একজনের কাছ থেকে টাকা সংগ্রহ করতে গেলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে এলাকাবাসী তাঁকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে।এ ঘটনায় পৌর শহরের বলাইগুয়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বাদী হয়ে মঙ্গলবার রাতে নেত্রকোনা মডেল থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত