সড়ক-ড্রেন পরিষ্কারে ময়মনসিংহ সিটি করপোরেশনের অভিযান
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-17 08:15:42 · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ নগরীর ৫ নম্বর ওয়ার্ডে সড়ক ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের নির্দেশনায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এর অংশ হিসেবে বিভিন্ন সড়কের দুই পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি মীরবাড়ি ও কলেজ রোড এলাকার ড্রেন থেকে উত্তোলন করা কাদামাটি ট্রাক্টরের মাধ্যমে দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে।
সড়ক ও ড্রেন পরিষ্কার রাখার পাশাপাশি বর্ষায় জলাবদ্ধতা কমানো এবং নগরীর পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।