ময়মনসিংহ মেইল

ময়মনসিংহ সদর উপজেলায় উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-13 11:14:37 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি সাধারণ বরাদ্দের আওতায় সদর উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের মাঝে বরাদ্দের চেক বিতরণ করা হয়।

জেলা পরিষদের অর্থায়নে এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সদর উপজেলার বিভিন্ন এলাকার অবকাঠামোগত ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত