ময়মনসিংহ মেইল

নান্দাইলে অনলাইন জুয়ার আসর থেকে ১জন গ্রেফতার, ২টি মোবাইল উদ্ধার

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-15 08:14:53 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের ইন্দারগাতী গ্রাম থেকে নান্দাইল মডেল থানা পুলিশ অনলাইন জুয়ার আসর থেকে পুরাতন মামলায় ওয়ারেন্টভূক্ত ফেরারী আসামী মৃত ইদ্রিছ মিয়ার পুত্র মোঃ ফারুক মিয়াকে গ্রেফতার করেছে।গোপন সূত্রে সংবাদ পেয়ে নান্দাইল মডেল থানার সাব ইন্সপেক্টর সুমন মিয়া অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় ইন্দারগাতী গ্রামের শামীম মিয়া ও শাহীন মিয়াকে পুলিশ আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করে ২জনকে ছেড়ে দেয়। একই সময়ে অনলাইন জুয়ার ব্যবহৃত ২টি মোবাইল উদ্ধার করা হয়। একটি মোবাইলে ৬২হাজার ও অপর মোবাইলে ৫লাখ টাকা সংরক্ষিত আছে বলে একটি সূত্রে জানায়। এই মোবাইলের মালিক শামীম মিয়া। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম জানান, মোঃ ফারুক মিয়াকে পুরাতন মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে। মোবাইল পরীক্ষা-নিরিক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত