প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ৩য় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ চলতি সপ্তাহেই
চাকুরি · 2026-07-20 16:07:55
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল চলতি সপ্তাহেই ওয়েবসাইটে দেখতে পাবেন প্রার্থীরা।
প্রাথমিক বিদ্যালয় সমূহে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৩য় ধাপের ভাইভার চূড়ান্ত ফলাফল এ সপ্তাহেই প্রকাশ করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিশ্চিত করেছে।