ময়মনসিংহ মেইল

গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যূত: ট্রেন চলাচল বন্ধ

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-13 13:10:27 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাথরবাহী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার গোলাবাড়ী নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবাহী মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী নামক এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ওসি আরও বলেন, রিলিফ ট্রেন আসলে উদ্ধারকাজ শুরু হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত