ময়মনসিংহ মেইল

ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-27 12:14:17 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর এলাকা থেকে অভিযান চালিয়ে ৮০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলা মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের আব্দুল বেপারীর পুত্র লিটন মিয়া (৩৬) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিলো। তার কাছ থেকে ৮০০পিস ইয়াবা জব্দ করা হয়েছে। লিটনের বিরুদ্ধে মাদকের একধিক মামলাও কয়েছে। ধৃত লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ঈশ^রগঞ্জ থানায় মামলা করা হয়।

ঈশ^রগঞ্জ থানার ওসি রবিউল আজম জানান, ৮০০পিস ইয়াবাসহ আটক লিটনের বিরুদ্ধে আরো ৬টি মাদক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত